রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের বিকল্প আয়ের জন্য বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম ১০ জন মৎস্যজীবীর (জেলে) মাঝে ১০ টি বকনা বাছুর বিতরণ করেন। এসময় তিনি বলেন, ইলিশসহ দেশের মৎস্য সম্পদ ও জেলেদের জীবনমান উন্নয়নে নানাভাবে কাজ করছে সরকার। উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মোল্লা প্রমুখ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,আওয়ামী লীগ নেতা সেলিম বেপারী ও আবুল কালাম বালী, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা,তপু খান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আগামী ফুটবল বিশ্বকাপ বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ ও সাশ্রয়ী প্রক্রিয়ার মাধ্ ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার এবং অগ্রাধিকারভিত্তিতে চিহ্নিত ১০টি শিল্পগোষ্ঠীর প্রায় ৭৬ হাজার ৮১৪ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ দেশে-বিদেশে আদালতের আদেশে জব্দ বা অ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী শ্রমবাজারের পরিবর্তিত বাস্তবতায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে না পারলে বাংলাদেশ বিদেশের শ্রমবাজার হারানোর উচ্চ ঝুঁকিতে পড়বে বলে জাতীয় সংসদে আশঙ্কা প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আস ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম বলেছেন, সংসদ সদস্যদের ব্যক্তিগত সহকারীরাই তৃণমূল পর্যায়ে গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করার কারিগর। সংসদীয় ব্যবস্থাকে আরও প্রাণবন্ত ও কার ...
সব মন্তব্য
No Comments