স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে সভার সভাপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হলে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার নাম প্রস্তাব করেন। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবটি সমর্থন করেন। সংসদের সম্মতিতে তিনি অধিবেশনে সভাপতিত্ব গ্রহণ করেন।
নতুন সংসদের প্রথম বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আগে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে অস্থায়ীভাবে সভার সভাপতিত্ব করার জন্য মনোনীত করার বিধান রয়েছে। সেই নিয়ম অনুসারেই ড. খন্দকার মোশাররফ হোসেনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।
এর আগে বিদায়ী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতির কারণে এবারের অধিবেশন একটি ব্যতিক্রমী পরিস্থিতিতে শুরু হয়। সভাপতির আসন গ্রহণের পর সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রম শুরু হওয়ায় দেশের সংসদীয় রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments