ডেস্ক রিপোর্ট: আগামী ১৬ নভেম্বর সরকারি ও বেসরকারি স্কুলের বিভিন্ন শ্রেণিতে আবেদন প্রক্রিয়া শুরু হবে। ৬ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে । ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সরকারি স্কুলে ভর্তির লটারি। আর বেসরকারি স্কুলের ভর্তির লটারি হবে ১৩ ডিসেম্বর। এমন তথ্য যুক্ত করে ভর্তি নীতিমালার খসড়া অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দুই-এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত করে নীতিমালা আকারে জারি করবে মন্ত্রণালয়।
মাউশির দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি সব স্কুলেই নির্ধারিত ফরমে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। আগের মতোই থাকছে ভর্তি ফি। সে অনুযায়ী রাজধানীর এমপিওভুক্ত স্কুলে ভর্তি ফি ৫ হাজার, নন-এমপিওতে সর্বোচ্চ ৮ হাজার এবং ইংরেজি মাধ্যমে ১০ হাজার টাকা নেওয়া যাবে। আর অন্যান্য মেট্রোপলিটন শহরে ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। এবারও ৪০ শতাংশ শিক্ষার্থী ক্যাচমেন্ট এলাকা হিসাবে শিক্ষার্থী ভর্তি হবে।
এদিকে আগামী বছর বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির জন্য টেলিটকের ওয়েবসাইটে সরকারি-বেসরকারি স্কুলগুলোর তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আজ ১৪ নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে https://gsa.teletalk.com.bd প্রবেশ করে মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের স্কুলগুলোর তথ্য আপলোড করতে বলা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ের) তথ্য হালনাগাদ করতে হবে। যেসব বেসরকারি স্কুল সরকারি হওয়ার পর জনবল আত্তীকৃত হয়েছেন, এসব প্রতিষ্ঠানেও এবার সরকারিভাবে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অন্যদিকে চূড়ান্ত নীতিমালা জারির অনেক আগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভিন্ন স্কুল। তারা ভর্তি ফরমও বিতরণ শুরু করেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা।
ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
সব মন্তব্য
No Comments