ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার এ গুলির ঘটনা ঘটে। অঙ্গরাজ্যের ডিপার্টমেন্ট ফর পাবলিক সেফটি এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
বন্দুকধারী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সাউথ টেক্সাসের উভালদে শহরের যে স্কুলটিতে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল। এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন, গুলিতে এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। সালভাদর রামোস নামের ১৮ বছর বয়সি এক তরুণ ওই হামলা চালিয়েছেন।
সংবাদমাধ্যম রয়টার্সের খবরে বলা হয়েছে, গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।
গ্রেগ অ্যাবোট বলেন, বন্দুকধারী সালভাদর রামোস গাড়ি নিয়ে ওই স্কুলে ঢুকেছিলেন। তার হাতে একটি বন্দুক ছিল। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে আরেকটি রাইফেল ছিল।
এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ধারণা করা হচ্ছে, বুধবার হোয়াইট হাউস থেকে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
হামলায় হতাহতদের নেওয়া হয়েছে এসএসজিটি উইলি ডি লিওন সিভিক সেন্টারে। বাইরে অপেক্ষায় স্বজনরা।
এদিকে উভালদের পুলিশ কর্মকর্তা পিট আরেদোন্দো জানিয়েছেন, যারা নিহত হয়েছে, তারা দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়গুলোয় যারা এসব শ্রেণিতে পড়ে, তাদের বয়স সাধারণত ৭-১০ বছরের মধ্যে হয়ে থাকে।
এ হামলা ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোর একটি সুপারমার্কেটে গুলি চালানো হয়। এতে ১০ জন নিহত হয়। ওই সময় যে গুলি চালিয়েছিলেন তার বয়সও ছিল ১৮ বছর। পুলিশ ধারণা করছে, সেটি ছিল বিদ্বেষপ্রসূত অপরাধ।
যুক্তরাষ্ট্রের স্কুলে এর আগেও হামলা হয়েছে। তবে বিগত ১০ বছরে যেসব হামলা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এ হামলা। এর আগে ২০১২ সালে কানেকটিকাটে একটি স্কুলে হামলা চালানো হয়। ওই হামলা ২০টি শিশুসহ ২৬ জন নিহত হয়। নিহত ওই শিশুদের বয়স ছিল পাঁচ থেকে ১০ বছরের মধ্যে। এ ছাড়া ২০১৮ সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১৭ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা ও সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে গভীর শঙ্কায় দিন কাটাচ্ছেন ফিলিস্তিনি অভিভাবকরা। বিবিসির ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ থেকে ২২ জন। রোববার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্রদেশটির বাগপত জেলার পূর্বাঞ্চলীয় ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে বিধ্বস্ত হয়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। স্থ ...
সব মন্তব্য
No Comments