শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে কাজ করবে শিক্ষকরা
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখেন শিক্ষকরাই। তাই ৬০ জন ‘চেঞ্জমেকার’ শিক্ষক নিয়োগ দিয়েছে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল (জিআইএস)। সম্প্রতি গত এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে এসব নতুন শিক্ষকদের বরণ করে নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগালের নেতৃত্বে নতুন শিক্ষকদের স্বাগত জানানো হয়।
‘স্কুল অফ লাইফ’ ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়ে গ্লেনরিচ বিভিন্ন ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে গ্লেনরিচ ‘চেঞ্জমেকার’ শিক্ষকদের নিয়োগ দিয়েছে। এই চেঞ্জমেকাররা শিক্ষার্থীদের বিকশিত হতে সাহায্য করবে যেন তারা ভবিষ্যতে সামাজিক সমস্যা সমাধানে যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে। শিক্ষকরা সামাজিক বাস্তবতায় ব্যাপক অবদান রাখার ক্ষমতা রাখে এবং তারাই জাতির ভবিষ্যৎ বিনির্মাণে অবদান রাখবে।
জাতীয় সংগীতের মাধ্যমে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। এরপর গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ রমেশ মুডগাল; জুনিয়র স্কুলের প্রধান কুমকুম হাবিবা জাহান এবং এসটিএস ক্যাপিটাল লিমিটেডের মানব সম্পদ বিভাগের প্রধান শাহারিয়া সুলতানা রিয়া অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন। এছাড়া, ফোক ব্যান্ড ও শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের পরবর্তী অংশে শিক্ষকদের মাঝে কাস্টমাইজড উপহার, আইডি কার্ড, ল্যাপটপ, হ্যান্ডবুক ও প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
একুশ শতকের শিক্ষার্থীদের জন্য অনবদ্য অভিজ্ঞতা নিশ্চিত করার লক্ষ্যে গ্লেনরিচ পাঠ্যক্রম বহির্ভূত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে স্টেমরোবোর সহযোগিতায় রোবোটিক্স, ম্যাথবাডির সহযোগিতায় ম্যাথ ল্যাব, প্রকল্প-ভিত্তিক শিক্ষা এবং পর্যাপ্ত খেলাধুলার সুবিধা অন্যতম। এই শিক্ষার্থীরা যখন স্নাতক ডিগ্রি অর্জন করবে তখন বর্তমান পৃথিবী বদলে যাবে, প্রয়োজন হবে নতুন দক্ষতার। পরিবর্তিত বিশ্বে শিক্ষার্থীদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে এই চেঞ্জমেকারদের নিয়োগ দিয়েছে গ্লেনরিচ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি ও গণমাধ্যমের বিকাশকে কাজে লাগিয়ে ট্রান্স-হিমালয় অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় ও আঞ্চলিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে “The 4th ...
স্টাফ রিপোর্টার: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মাত্র ৭ দিনে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরী ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে মধ্যরাতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষা ...
সব মন্তব্য
No Comments