টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মোট ৫৬ টি ভোট কেন্দ্রে গঠিত আ.লীগ কেন্দ্র কমিটি'র প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি উপস্থিত ছিলেন। বুধবার (১২ জুলাই) সকালে উপজেলা অডিটোরিয়াম ভবনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে ও আ.লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি'র বক্তব্যে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, আ. লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় জনগণের জীবন মান উন্নত হয় সেটা আমরা প্রমাণ করেছি। আ. লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে পুনরায় ক্ষমতায় আনতে হলে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও আ. লীগ সরকার যে উন্নয়ন করেছে সেগুলো বেশি করে প্রচার করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ প্রদান করেন তিনি।
দেলদুয়ার উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক এর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মাসুদ-উজ্জামান খান সহ উপজেলা আ.লীগ সম্পাদক মন্ডলীর সদস্য বৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ ও ইউনিয়ন আ. লীগ, অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সম্পাদক ও নেতাকর্মী বৃন্দরা।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments