ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের শতভাগ টিকিট এবারে পাওয়া যাবে অনলাইনে। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে আগাম টিকিট বিক্রি কার্য্যক্রম। আর ঈদ যাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।
যাত্রীদেরকে টিকিট অনলাইনে কাটার জন্য এনআইডি দিয়ে নির্দিষ্ট নিয়মের মাধ্যমে করতে হবে নিবন্ধন। সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতেত ট্রেনের টিকিটিং ব্যবস্থা ও অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে রিফান্ডের ব্যবস্থার বিষয়েও জানানো হয়।
যাত্রীদের প্রতি নির্দেশনা ও শর্তাবলি
১. আন্তঃনগর ট্রেনের টিকিটপ্রত্যাশীরা দ্রুত জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন করতে পারবেন।
২. নিবন্ধনের জন্য মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে ইজ NID ঘওউ নম্বর জন্ম তারিখ (জন্ম তারিখের ফরম্যাট- জন্ম সাল/মাস/দিন) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে নিবন্ধনটি সফল নাকি ব্যর্থ হয়েছে জানিয়ে দেওয়া হবে সে সম্পর্কে।
৩. https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা Rail Sheba app এ সঠিক NID নম্বর ও জন্ম তারিখ verify পূর্বক অন্যান্য তথ্য দেওয়া সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে হবে।
৪. বিদেশি নাগরিকরা তাদের পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন।
৫. ১২-১৮ বছর বয়সী যাত্রীরা জন্মনিবন্ধন নম্বর প্রদান ও জন্মনিবন্ধন সনদ আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
৬. সফলভাবে এনআইডি/পাসপোর্ট/জন্মনিবন্ধন যাচাইপূর্বক নিবন্ধন ব্যতীত অন্য কোনো যাত্রী আন্তঃনগর ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন না। অন্যিকে স্ট্যান্ডিং যাত্রীদের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক।
৭. একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। তবে অনলাইনে টিকিট কেনার সময় সহযাত্রীদের নাম ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন নম্বর লিপিবদ্ধ করতে হবে।
৮. ভ্রমণের সময়ে যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি/সফটকপি অথবা পাসপোর্ট/ছবিসংবলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে। টিকিটের ওপরে মুদ্রিত যাত্রীর নাম ও এনআইডি নম্বর যাত্রী কর্তৃক প্রদর্শিত পরিচয়পত্রের সঙ্গে না মিললে যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের দায়ে অভিযুক্তের পাশাপাশি রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: জলবায়ু অভিযোজন, কৃষি ও টেকসই উন্নয়নে নারীর নেতৃত্ব, স্থানীয় জ্ঞান, অবৈতনিক সেবামূলক কাজ ও অর্থনৈতিক অবদানের যথাযথ স্বীকৃতির আহ্বান জানিয়েছেন বক্তারা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম রবি জানিয়েছেন, ঢাকার পাশের ও দক্ষিণাঞ্চলসহ দেশের আরও ১০ জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার ১৬ জুন সচিবালয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ আর ‘নেই’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি সব পক্ষকে ‘প্রতিশোধের মানসিকতা’ বদলে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জান ...
স্টাফ রিপোর্টার: জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ...
সব মন্তব্য
No Comments