সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মো.আনিছুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে বিনন্দেরপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছুর রহমান উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা এলাকার আলতাফ হোসেনের ছেলে এবং অগ্রণী ব্যাংক জামতলী বাজার শাখার ব্যবস্থাপক ও দুই সন্তানের জনক ছিলেন। তবে তিনি পৌর শহরের কাচারীপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্যাংক কর্মকর্তা আনিছুর রহমান সন্ধ্যার দিকে কাজ শেষে জামতলী থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে রওনা হন। বাড়ি ফেরার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বিনন্দেরপাড়া এলাকায় টাঙ্গাইলগামী দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবীর বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments