স্টাফ রিপোটার: বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ বলেছেন, সরকার তার দুঃশাসনের বিরুদ্ধে যাতে মানুষ সংগঠিত হতে না পারে তার জন্য হামলা-মামলা-ভয়ভীতি দেখিয়ে কর্তৃত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে চাইছে। কিন্তু অতীতের শিক্ষা ভয়ভীতির শাসন কখনো দীর্ঘায়িত হয় না। তারা মানুষকে রাস্তায় নেমে এসে সরকারের ষড়যন্ত্র রুখে দেবার আহ্বান জানিয়ে বলেছেন, ভয় দেখিয়ে রাজপথের আন্দোলন বন্ধ করা যাবে না।
গত ৯ সেপ্টেম্বর নেত্রকোনার কলমাকান্দায় সিপিবি’র পূর্ব নির্ধারিত জনসভায় ছাত্রলীগ-যুবলীগ-ওলামালীগ, পুলিশের হামলায় সিপিবি’র সাধারণ সম্পাদক, বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় নেতা ডাক্তার দিবালোক সিংহ, জেলা কমিটির সভাপতি নলিনী সরকার, সাধারণ সম্পাদক মোশতাক আহমদ, ছাত্রনেতা দীন ইসলাম, আবু সায়েম, পার্টি নেতা আব্দুল আজীজসহ নেতাকর্মীদের আহত করার প্রতিবাদে আজ ১২ সেপ্টেম্বর সোমবার, বিকালে ঢাকার পুরানা পল্টন মোড়ে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট-এর অন্যতম নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর জুলফিকার আলী, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য সাজ্জাদ জহির চন্দন।
সমাবেশে নেতৃবৃন্দ আরও বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ব্যর্থ। সুনামগঞ্জ-নেত্রকোনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের এখনো পুনর্বাসন করা হয় নি। কমিউনিস্ট পার্টি নেত্রকোনায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনের জন্য দাবি তুলে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জনসভার আয়োজন করেছিল। আর পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীরা বিনা উষ্কানিতে সেখানে হামলা করেছে। বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্সকে বক্তব্য দিতে দেয়নি।
নেতৃবৃন্দ, সিপিবির পূর্ব নির্ধারিত সমাবেশে হামলার জন্য কলমাকান্দার থানার ওসিকে অপসারণ, হামলাকারী ছাত্রলীগ-যুবলীগ-ওলামালীগ-শ্রমিক লীগের সন্ত্রাসীদের বিচারের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, সরকারের ব্যর্থতার কারণে দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু তার দায় চাপানো হচ্ছে রাশিয়ার যুদ্ধের ওপর। বক্তারা প্রশ্ন রাখেন, যুদ্ধের আগে কি এখানে দ্রব্যমূল্য বাড়েনি? জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও সরকার দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে পাঁচ টাকা কমিয়ে ও বাস ভাড়া পাঁচ পয়সা কমিয়ে জনগণের সাথে তামাশা করছে। সার ডিজেল এর দাম বাড়িয়ে প্রমাণ করছে কৃষি-কৃষক এর কাছে সরকারের কোন দায়বদ্ধতা নেই।
ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে 'শাপলা গণহত্যা: বিচারহীনতার এক যুগ' শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী আয়োজন করেছে ন্যাশনাল ওলামা এলায়েন্স। ...
স্টাফ রিপোর্টার: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা হামে চার ...
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
সব মন্তব্য
No Comments