বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন-২০২৩ এর ফলাফল প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ আজ ১৯ মার্চ রবিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন।
নির্বাচিত ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি হলেন: অধ্যাপক ড. আশফাক হোসেন, অধ্যাপক ড. এ. কে. এম. গোলাম রব্বানী, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, অধ্যাপক ড. মো. অহিদুজ্জামান, এস. এম. বাহালুল মজনুন চুন্নু, মো. আতাউর রহমান প্রধান, এইচ. এম. বদিউজ্জামান সোহাগ, মো. মুরশেদুল কবীর , এ আর এম মনজুরুল আহসান বুলবুল, অধ্যাপক ড. অসীম সরকার, মীর্জা মো. আব্দুল বাছেত, অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী, অধ্যাপক ড. মো.আনোয়ার হোসেন, অধ্যাপক ড. জেড এম পারভেজ সাজ্জাদ, মোহাম্মদ ইকবাল মাহমুদ, অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, নিজাম চৌধুরী, অধ্যাপক ড. শারমিন মূসা, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ডা. মো. কামরুল হাসান, এডভোকেট মুহাম্মদ শফিক উল্ল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, রঞ্জিত কুমার সাহা এবং অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। নির্বাচিত এই ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি সকলেই গণতান্ত্রিক ঐক্য পরিষদের প্রার্থী।
নির্বাচিত ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ফলাফল প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাক্ষাৎ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, নিয়মনীতি অনুসরণ করে এই নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা, গ্রহণযোগ্যতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। এই ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট পূর্ণাঙ্গ সিনেটে পরিণত হয়েছে। গঠনমূলক চিন্তার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম, মর্যাদা, শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপাচার্য নির্বাচিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধিদের প্রতি আহবান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং নির্বাচনের চিফ প্রিজাইডিং অফিসার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং নির্বাচিত গণতান্ত্রিক ঐক্য পরিষদের নেতা এস. এম. বাহালুল মজনুন চুন্নু বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএম ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
সব মন্তব্য
No Comments