বশেমুরবিপ্রবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রী গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে র্যাব-৮ এর বিশেষ অভিযানে তাদের আটক করা হয় । এর আগে গত বুধবারে ঐ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ গোপালগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ফোনালাপে র্যাব-৮এর কোম্পানী কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিস্তারিত আগামীকাল ১২:৪৫ মিনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তদন্তের স্বার্থে এখন জানানো যাচ্ছে না।
প্রসঙ্গত, বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনার বিচারের দাবিতে রাতে শিক্ষার্থীরা থানায়, ঢাকা- খুলনা মহাসড়ক ও বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments