স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৯তম ব্যাচের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। এতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাশেদ এইচ চৌধুরীকে সভাপতি ও আইন বিভাগের রাজেশ চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সভাপতি রাশেদ এইচ চৌধুরী বর্তমানে জাতীয় দৈনিক বণিক বার্তার চট্টগ্রাম বিভাগের প্রধান এবং সাধারণ সম্পাদক রাজেশ চৌধুরী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসার হিসাবে দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করেছেন ও ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার নতুন ডিরেক্টর হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন ড. মাইক মিলার। আন্তর্জাতিক শিক্ষার জগতে তিনি একজন অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তার এই নেতৃত্ব স্কুলটিকে আরও এগিয় ...
স্টাফ রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ ...
চট্টগ্রাম অফিস: টানা ভারী বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড় ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
সব মন্তব্য
No Comments