মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো:
সোহরাওয়ার্দী।
আজ ২৬ জুন মঙ্গলবার দুপুরে আরএমপি সদর দপ্তরে ২০২৩ সালের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতি আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান,বিপিএম (বার),পিপিএম (বার) অপরাধ পর্যালোচনা সভায় কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ আরএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীকে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ কমিশনার।
মাসের অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের তুলনামূলক অপরাধ বিবরণী’র একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা হয় পুলিশ কমিশনারের কাছে। তার উপরে ভিত্তি করে বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ কমিশনার।
আরএমপি সূত্রে জানা গেছে,আরএমপি বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ হিসাবে মো: সোহরাওয়ার্দী যোগদানের পর থেকে থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি,কিশোর অপরাধ,মাদক উদ্ধার,কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। এমন ভালোকাজ জুন মাসেও অব্যহত ছিলো বোয়ালিয়া মডেল থানায় অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দীর। সেই পরিশ্রম আরো গতিশীল করতে কমিশনার সম্মাননা পুরস্কার তুলে দেন বোয়ালিয়ার ওসি সোহরাওয়ার্দীকে ।
এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন,অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক,বিপিএম,পিপিএম (বার),উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ রাজশাহীস্থ বিভিন্ন পুলিশ ইউনিটের প্রতিনিধিগণ।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments