ডেস্ক রিপোর্ট: যশোরের বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আমদানিকৃত ব্লিচিং পাউডার ভর্তি ৩টি ভারতীয় ট্রাকে আগুন লেগে পুড়ে ছাই হয়েগেছে।
শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে বেনাপোল বন্দরের টিটিবির মাঠে গুনের এই সূত্রপাত ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট
তবে প্রায় ১ ঘণ্টায় ওই বন্দরের ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
বন্দরের নিরাপত্তারক্ষীরা জানায়, ভোরের দিকে সেহেরি শেষে হঠাৎ করে পাশাপাশি থাকা ভারতীয় ৩টি ট্রাকে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে আসার আগেই ব্লিচিং পাউডার ভর্তি ট্রাকগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
বেনাপোল বন্দরের ডেপুটি ডাইরেক্টর মামুন তরফদার জানান, পণ্যচালানটি বুধবার ভারত থেকে ৩টি ট্রাকে করে আমদানি হয়। ব্লিচিং পাউডার ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যাধিক গরমে ট্রাকে আগুন লাগতে পারে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এই মুহুর্তে বলা সম্ভব নয়।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments