মোল্লা মোঃ এম এ রানা সিংড়া ( নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় পরিক্ষার্থীদের সুবিধার্থে ও জনগণের চলাচল নির্বিঘ্ন করতে যানযট নিরসনে নিজেই রাস্তায় নামলেন সিংড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার সকালে এসএসসি ও সমমানের পরিক্ষা শুরু হওয়ায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় যানজট লাগলে পৌর মেয়র রাস্তায় নেমে তা নিরসন করেন। বিগত দিনেও যানজট নিরসনে তাকে রাস্তায় দেখা গেছে।
মহামারী করোনার সময়ও তিনি ছিলেন সম্মুখযোদ্ধা। এছাড়া বন্যার সময় মেয়র ফেরদৌসের আপ্রাণ প্রচেষ্টা জনমনে বেশ প্রশংসা ছড়িয়েছে।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, জনগণ ভোটে আমাকে নির্বাচিত করেছে, তাদের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে হয়। আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপির অনুপ্রেরণায় পৌরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। পরবর্তীতেও জনকল্যাণমূলক কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন মেয়র।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments