রহস্য উদঘাটন করেছে কদমতলী পুলিশ
ডেস্ক রিপোর্ট: শনিবার (৪ জানুয়ারি) শারমিন আক্তার টুম্পা নামক এক নারী রাজধানীর কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যে, তার স্বামী মোঃ ওয়াশিম আহমেদ মুকছান (৪০) কে একই তারিখ ভোর ৫টায় সময় রাজধানীর কদমতলী থানাধীন রাজাবাড়ী আলী বহর এলাকায় তার ভাড়া বাসা হতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ৫/৬ জন ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তাৎক্ষণিক কদমতলী থানা পুলিশ ঘটনাটি তদন্তে এবং ভিক্টিমকে উদ্ধারে তার বাবা-মা, ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু তারা কোন বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করতে পারেননি।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় কদমতলী থানা পুলিশ মঙ্গলবার (৬ জানুয়ারি) কদমতলী থানাধীন মেরাজনগর এলাকার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে নিখোঁজ মোঃ ওয়াশিম আহমেদ মুকছানকে উদ্ধার করে।
কদমতলী থানা সূত্রে জানা যায়, নিখোঁজ ওয়াশিম ও তার স্ত্রী পরিবার থেকে আলাদা ভাড়া বাসায় থাকতেন। ওয়াশিমের মাদকাসক্তের কারণে পরিবারের সম্মতিক্রমে ছোট ভাই রাকিব তার স্ত্রীর অজ্ঞাতসারে ঘটনার দিন তাকে স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করায়। তদন্তে আরও জানা যায়, ভোর রাতে মাদকাসক্তদের নিরাময় কেন্দ্রে আনা সহজ হয় বিধায় তারা এই সময়টি বেছে নেয়। তবে এই ক্ষেত্রে নিখোঁজ মোঃ ওয়াশিম আহমেদ মুকছানকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে আনার সত্যতা পাওয়া যায়নি।
উদ্ধারের পর নিখোঁজ মোঃ ওয়াশিম আহমেদ মুকছানকে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে স্ত্রী শারমিন আক্তার টুম্পার নিকট হস্তান্তর করা হয়।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments