ভোলা প্রতিনিধি: দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট গ্রহণ।
তবে নির্বাচনী আচরণ-বিধি লক্ষণ করে সঙ্গীসহ মোবাইল ফোন নিয়ে ভবানীপুর ইউনিয়নের ৫৭ নং দূর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রবেশ করায় ওই ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস মার্কা) আব্দুল মান্নানকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম ৫ হাজার টাকা জরিমানা করেন। ওই ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার এমএ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি রয়েছে। নারী-পুরুষসহ সব বয়সী ভোটাররা কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ থেকে ভোলার দৌলতখান উপজেলার ৭ ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
ভোলা জেলা নির্বাচন অফিস স‚ত্রে জানা গেছে, বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর, উত্তর জয়নগর, চর খলিফা, চরপাতা, মেদুয়া, ভবানীপুর ও মদনপুর ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৭টি ইউনিয়নে ২৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ সদস্য পদে ১৯৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৬ জন। তবে চর খলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ প্রার্থী শামিম হোসেন অমি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা এক লক্ষ একশত উনচল্লিশ জন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments