কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ঘাতক ব্যাঁধি গ্যাংগ্রিন গ্রাস করেছে দিন মজুর মনির হাওলাদারের দু’টি পা। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে বাসিন্দা। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে শান্তিতে কাটছিলো সংসার। হঠাৎ করে তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। হারিয়েছে চলাচলের সক্ষমতা। চিকিৎসা করাতে গিয়ে শেষ করে ফেলেছে সহায় সম্বলটুকু। ডাক্তার জানিয়েছে পা দু’টো কেটে না ফেললে জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে। তাই অসহ্য যন্ত্রণা নিয়ে চিকিৎসার খরচ জোগাতে ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে। এমকি তাকে সুস্থ করে তুলতে তার বন্ধুরাও এগিয়ে এসছেন। এমন দৃশ্য দেখা গেছে কুয়াকাটা সড়ক পথের শেখ কামাল সেতুর টোল প্লাজায়।
মনিরের বন্ধু ও তার পরিবারিক সূত্রে জানা গেছে, গত ১ বছর আগে দুই পায়ে চুলকানি শুরু হয়। এরপর প্রথমে স্থানীয় ডাক্তার, পরে পটুয়াখালী ও বরিশালের ডাক্তার দেখান তিনি। সর্বশেষ ঢাকার ডাক্তারের পরামর্শ নিলেও ভাল হয়নি তার দু’পা। ক্রমশই দু’পা পচন ধরতে শুরু করেছে। ইতোমধ্যে খসে গেছে বেশ কয়েকটি আঙুল। ডাক্তার বলছেন যত দ্রæত সম্ভব তার দু’টো পা কেটে ফেলতে হবে। অন্যথায় জীবন সংশয়ের সম্ভাবনা রয়েছে।
কান্না জরিত কন্ঠে মনির জানায়, অসুস্থ হওয়ার পর থেকে তার রোজগার বন্ধ হয়ে গিয়েছে। আর সহায় যেটুকু ছিলো তা চিকিৎসার পিছনে শেষ করে একেবারে সর্বশান্ত গেছি। এখন নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে হাতপাততে হচ্ছে।
মনিরের স্ত্রী কোমেলা বেগম জানায়, সে নীলগঞ্জে তার দুঃসর্ম্পকের আত্মীয়ের বাড়িতে স্বামীকে নিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। মনির অসুস্থ হওয়ার পর থেকে আয়ের পথ বন্ধ হওয়ায় তারা অতিকষ্টে দিন পার করছে। দশ দুয়ারে হাত পেতেছি, সকলের সহযোগীতায় তার স্বামী সুস্থ হয়ে উঠবে এমটাই জানিয়েছেন তিনি।
তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মনিরকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহাঙ্গীর হোসেন ।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments