ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গুচ্ছ পদ্ধতির বাইরে গিয়ে নিজস্ব পদ্ধতিতে ৫টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের অধীন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ এবং এ ইউনিটে নতুন অন্তর্ভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। এছাড়া এককভাবে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ।
এ পাঁচটি বিভাগের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১৩ আগস্ট রাত ১২টা পর্যন্ত। এর মধ্যে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ আগস্ট এবং বিজ্ঞান অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।
বিজ্ঞপ্তি অনুসারে ‘ডি’ ইউনিটের আবেদন ফি ১২৫০ টাকা ও শারীরিক শিক্ষা বিভাগে ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ‘ডি’ ইউনিটে মোট ৮০ নম্বরের ও শারীরিক শিক্ষা বিভাগে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য প্রফেসর ড. মু. ইয়াকুব আলী জানান, ভর্তিচ্ছুদেরকে অবশ্যই ২০২০ অথবা ২০২১ সালের উচ্চ মাধ্যমিক/সমমান এবং ২০১৭, ২০১৮ অথবা ২০১৯ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন।আজ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর চায়না স্টাডিজ (সিসিএস) আয়োজিত ‘Chi ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান আজ বৃহস্পতিবার সকাল ১১টায় মাইক্রোবায়োলজি বিভাগে ‘মলিকুলার বায়োলজি, জিনোমিক্স অ্যান্ড প্রোটিন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের উচ্চশিক্ষা ব্যবস্থায় যুক্ত হলো নতুন এক সম্ভাবনার দ্বার। দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার পর ...
স্টাফ রিপোর্টার: ৬ মে ২০২৬ রাজধানীর সরকারি তিতুমীর কলেজ-এ তিন ছাত্রীকে বহিষ্কার করার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ছাত্রী হলের ভেতরে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শি ...
সব মন্তব্য
No Comments