যশোর অফিস: বহুল আলোচিত মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামী হিটু শেখের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। শনিবার ( ১৮ মে ) সকাল সাড়ে ৯টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন। রায়ে হিটু শেখের স্ত্রী জাহেদা বেগম , ছেলে সজীব ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে।
গত ১৩ মে মামলার বিচারিক কাযৃক্রম যুক্ততর্ক উপস্থাপন শেষে মাগিরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রায়ের দিন ধার্য করেন।মাত্র ১২ কার্য দিবসে শেষ হয় আলোজিত মামলার বিচারিক কাজ। দ্রুত সময়ের মধ্যে মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় স্বজনদের মধ্যে স্তস্তি ফিরেছে।
গত ১ মার্চ মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী আছিয়া। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। নির্যাতনের স্বীকার শিশু আছিয়া চিকিৎসাধীন আবস্থায় ১৩ মার্চ রাচধানীর সম্মিরিত সামরিক হাসপাতালে মারা যায় আছিয়া।
এই ঘটনায় নিহত আছিয়ার মা ৮ মার্চ বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments