কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ সাগর পরিচ্ছনśতা ও জীববৈচিত্র্য রক্ষায় পটুয়াখালীর কলাপাড়ায় সুনীল-প্রহরী ব্লু-গার্ডকর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মৎস্য বন্দর আলীপুরের বিএফডিসি ল্যান্ডিং সেন্টার হলরুমে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তরের আওতায় আন্তর্জাতিক গবেষণা সংস্থা এনহ্যান্সড্ কোষ্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিস-২ অ্যাক্টিভিটি এর আয়োজন করে। ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ প্রকল্পের পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি’র সভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক বখতিয়ার রহমান, শিক্ষক মো.মোয়াľেম হোসেন প্রমুখ। বক্তারা সৈকতের পলিথিন বর্জ্য, ময়লা আবর্জনা এবং অন্যান্য বর্জ্যের ক্ষতিকর প্রভাব এবং জীববৈচিত্র রক্ষায় বিস্তারিত আলোচনা করা হয়। এ প্রশিক্ষণে ব্লু-গার্ডের ১৮ জন পুরুষ এবং ৬ জন নারী সদস্য অংশগ্রহন করেন।
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর)। সংসদ সচিবালয় ও কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আজ বিকেল ৪টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের ক ...
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
সব মন্তব্য
No Comments