স্টাফ রিপোর্টার: যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা তথা আওয়ামী লীগ যদি আবার কোনক্রমে ক্ষমতায় আসতে পারে তাহলে দেশে রক্তের বন্যা বয়ে দিবে। গুম করে ফেলবে এ প্রজন্মের মুক্তিযোদ্ধাদের। শেখ হাসিনা ইতিমধ্যে মোবাইলে এধরণের ইঙ্গিত দিয়েছেন তার দলীয় নেতাদের কাছে।
বৃহস্পতিবার বিকালে মনিপুর উচ্চ বালিকা বিদ্যালয় সংলগ্ন মাঠে ঢাকা মহানগর উত্তরের মিরপুর থানার ১৩ নং ওয়ার্ড যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
জুয়েল বলেন, বলেন, আওয়ামী লীগ বলেছিলো তাদের পতন হলে লাখ লাখ নেতাকর্মীর লাশ পড়বে। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। বিএনপির প্রতি যে অত্যাচার আওয়ামী লীগ করেছে তার ৫ ভাগ যদি বিএনপি করতো তাহলে তারা পুরো রাষ্ট্রকে লাশের নগরীতে পরিনত করতো। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তা এবারও দলের নেতাকর্মীরা প্রমান করেছে।
মিরপুর থানা যুবদলের আহবায়ক শাকিল মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আমিনুর রহমান শান্তর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, যুগ্ম আহ্বায়ক তসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
সব মন্তব্য
No Comments