বাবলু মোস্তাফিজ ( ভেড়ামারা) কুষ্টিয়া: ভেড়ামারায় অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার সকালে শহরের রেল বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসাইন।
জানাগেছে, অভিযানে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত আলী (৩৮) ও মো. বাপ্পি হোসেন (৪২) মানবদেহের ক্ষতিকারক জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রয় করছিল। এ অপরাধে তাদের দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা সহকারী (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. আনোয়ার হোসাইন বলেন, মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০- এর ৩১ ধারায় রেল বাজারে মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ী মো. কুব্বাত ও মো. বাপ্পির নিকট থেকে মানবদেহের ক্ষতিকার জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। এ অপরাধে এ দু’জনকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments