নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামীলীগের পতন ঘটিয়েছে কারন তারা নির্বাচন চায়, একটি নির্বাচিত সরকার চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
সোমবার দুপুরে নেত্রকোনা পৌর এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় এমন মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরও বলেন, যারা সংসদ নির্বাচনের আগে গণ-ভোট চায়, সংসদে পি-আর পদ্ধতি চায় তাদের কুকীর্তির কথা এদেশের মানুষ আজও ভুলে নাই। তারা মুক্তিযুদ্ধের সময় পরাজিত হয়েছিল, আগামী ২৬সালের নির্বাচনেও পরাজিত হবে। একাত্তরে স্বাধীনতার ঘোষণা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পরাজিত করেছিল। আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে তাদের আবারো পরাজয় নিশ্চিত। আমরা সকলেই ঐক্যবদ্ধ রয়েছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে রাষ্ট্র কাঠামোর ৩১ দফা লিফলেট বিতরণ করছি। সাধারণ মানুষের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিন, বিএনপি নেতা আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা মাহিদ হাসান আনসারীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments