কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত তিনদিন ধরে থেমে থমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। তবে বুধবার রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টিপাত। বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় কলাপাড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। দ্ুের্ভাগে পড়েছে সকল শ্রেনীর মানুষ। চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া শ্রমজীবিরা। এদিকে গত তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত। পঁচে যাওয়ার শংকায় দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষী সহ মৌসমুী সবজি চাষীরা। আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments