আমতলী (বরগুনা) প্রতিনিধি।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক জাকসু ও হল সংসদ নির্বাচনে শহীদ জাহানারা ইমাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন রিজওয়ানা বুশরা। তিনি পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮তম ব্যাচের ছাত্রী এবং বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী মো. মহসিন হাওলাদারের মেয়ে।
১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বুশরা ১৫ নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৬৬ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন হলের রিটার্নিং অফিসার নাসরিন খাতুন।
বুশরা আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি, আমতলী সরকারী কলেজ থেকে ২০১৭ সালে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন। পরে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তার এমন সাফলতায় গর্বিত আমতলী বাসী।
জিএস বুশরা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর হল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাজীবন হল থেকে শুধু নিয়েই গেছি, এবার জাকসুর মাধ্যমে হলের জন্য কিছু করার সুযোগ পেলাম। আপনাদের সহযোগিতা নিয়ে হলের সামগ্রিক উন্নয়নে নিরলস চেষ্টা চালিয়ে যাব। জাহানারা ইমাম হলকে আমরা স্বপ্নের বাড়ি হিসেবে গড়ে তুলতে চাই। জিএস রিজওয়ানা বুশরার বাবা আমতলী উপজেলার চাওড়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মহসিন মিয়া বলেন, সন্তানের সফলতায় বাবা-মায়ের সব চেয়ে বড় আনন্দ। মেয়ের এমন সফলতায় আনন্দে বুকটা ভরে গেল। সকলে দোয়া করবেন আমার মেয়ে যেন জীবনে অনেক বড় হবে দেশের মঙ্গলের জন্য কাজ করতে পারে।
আমতলী এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম কবির বলেন, আমার বিদ্যালয়ের এক ছাত্রী জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের জিএস নির্বাচিত হয়েছেন এটা অত্যান্ত আনন্দের বিষয়। তার এমন সাফল্য আমরা গর্বিত ।
আমতলী সাংবাদিক ই্উনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার বলেন, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণাঞ্চলের কে্উ জাকসুর কোন পদে আসীন হতে পারেনি কিন্তু এই প্রথম আমতলীর বুশরা জাহানারা ইমাম হলের জি্এস নির্বাচিত হয়েছেন। এটা আমতলী তথা দক্ষিণাঞ্চলের মানুষের গর্বের বিষয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments