পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে এ বছর ৪১২ মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এনিয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। দুর্গোৎসবের নিরাপত্তার লক্ষ্যে হটলাইন চালু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার কথা বলা হয়েছে।
যেকোনো প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০-০৬৩৯৯৯) যোগাযোগ করতে বলা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,আগামী ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ৫ দিনব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা।
আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি,ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপনের লক্ষ্যে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা প্রস্তুতকালীন এবং পূজা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে তিনি বলেন,পূজামণ্ডপ গুলোতে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্রবেশ ও বাহির লাইন রাখার এবং পূজা মণ্ডপে পুরুষ ও নারী আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখা।
ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ দেন যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামণ্ডপ দর্শন করতে পারে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণকে পূজা কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। এছাড়াও যেকোনো প্রয়োজনে আরএমপি হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। সব প্রকার গুজব হতে সতর্ক থেকে আসন্ন শারদীয় দুর্গাপূজার মাধ্যমে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।
রাজশাহী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সরকার অসীম কুমার বলেন,জেলার ৪১২ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও পূজা চলাকালীন ও পূজা বিসর্জনের সময় নিরাপত্তা জোরদার করার হবে।
ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৯ অক্টোবর থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ৬ষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে ‘ধর্ম যার যার- উৎসব সবার’ এই স্লোগানে প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।
প্রসঙ্গত,দুর্গাপূজা উপলক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন ও আরএমপির পক্ষ থেকে পৃথক মতবিনিময় সভা করা হয়েছে। এ সভায় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেয়।
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, মা ও ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বসত ঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে।আহতরা হলেন- আব্দুল খালেক হাওলাদার, ত ...
স্টাফ রিপোর্টার: পাত্র-পাত্রী খোঁজার প্রক্রিয়াকে আরও নিরাপদ, গোপনীয়, সহজ ও পরিবারকেন্দ্রিক করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘ইজিম্যাচ বিডি’ (EasyMatch BD)। এটি বাংলাদেশকেন্দ্রিক একটি ডিজিটাল ম্যাট্র ...
মো :মেহেদী হাসান,কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষ ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ দেশে জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প না করা ও অর্থায়ন বন্ধ, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা, নবায়নযোগ্য জ্বালানিতে অর্থায়ন এবং দ্রুত ন্যায্য জ্বালানি রূপান্তরের দাবিতে মোংল ...
সব মন্তব্য
No Comments