সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষদিনে ৭ প্রার্থীর মনোনয়ন স্থগিত ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
রোববার (৪ ডিসেম্বর) জামালপুর-৪ ও ৫ আসনের ২১ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ৭ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে বিএনপির প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম, জামায়াতের মো. আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্য প্রার্থী কবির হাসান, ইসলামি আন্দোলন বাংলাদেশের আলী আকবর এবং স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার।
বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন স্থগিত হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মেরিন ইঞ্জিনিয়ার মাহবুব জামান জুয়েল এবং জাতীয় পার্টি আবুল কালাম আজাদ।
এছাড়াও জামালপুর-৫ (সদর) আসনে মনোনয়ন বৈধতা পেয়েছে বিএনপি প্রার্থী এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামায়াতের আব্দুস সাত্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুছ আহাম্মেদ, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম সাদাতুল করিম, জাতীয় পার্টি-জেপি'র এডভোকেট বাবর আলী খান, এবি পার্টির এডভেকেট ছানোয়ার হোসেন,জেএসডি'র আমির উদ্দিন, গণঅধিকার পরিষদের জাকির হোসেন।
বিভিন্ন ত্রুটি থাকায় আসনটিতে মনোনয়ন স্থগিত হয়েছে জাতীয় পার্টির প্রার্থী জাকির হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী, স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিম এবং হোসনে আরা বেগম।
উল্লেখ্য, এরআগে শনিবার জামালপুর-১, ২ ও ৩ আসনে ২৪ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র স্থগিত হয়।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments