মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ওই অঞ্চলের আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৮ মার্চ পর্যন্ত নিজেদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে বিমানের পক্ষ থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট যাত্রীদের বিষয়টি অবহিত করার জন্য এজেন্সিগুলোকে অনুরোধ করা হয়েছে।
বিমান সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কয়েকটি দেশের আকাশসীমায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় যাত্রী ও ফ্লাইট নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৩ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। পরবর্তীতে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আরও তিন দিন বাড়িয়ে ৮ মার্চ পর্যন্ত করা হয়েছে।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েতগামী ফ্লাইট।
এদিকে ফ্লাইট বাতিলের কারণে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট রুটগুলোতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। পাশাপাশি যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ ফ্লাইট তথ্য জানতে বিমান অফিস বা সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments