সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে তৃণমূল নারীদের সম্পৃক্ততা ও সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধসহ সামাজিক সচেতনতায় ওয়ার্ডভিত্তিক নারী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলির উদ্যোগে ব্যতিক্রমী এ কর্মসূচি এলাকায় সাড়া ফেলেছে।
ফাহমিদা বুলবুল কাকলি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রয়াত এমপি মনজুরুল ইসলাম লিটনের বোন এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের সহধর্মিণী। তাঁর শ্বশুর প্রয়াত আলহাজ আব্দুল মালেক ছিলেন বঙ্গবন্ধুর পার্লামেন্টে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠন।
তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস-নৈরাজ্যের পথ বেছে নিয়েছে। পাশাপাশি সমাজে মাদক, ইভটিজিং, বাল্যবিয়েসহ নানা অবক্ষয় ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক অবক্ষয় প্রতিরোধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নারীদের সম্পৃক্ততা জরুরি। এরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে নারী সমাবেশ ও উঠান বৈঠকের উদ্যোগ নেয়া হয়। ইতোমধ্যেই উপজেলার ভাটারা, মহাদান, পিংনা ও আওনা ইউনিয়নে ওয়ার্ডভিত্তিক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জানা গেছে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে পার্শ্ববর্তী গ্রামগুলোর পাঁচ সহস্রাধিক নারী অংশ নেয়। এতে আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা বুলবুল কাকলি প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মহিলা লীগ নেত্রী আনোয়ারা বেগম।
সমাবেশে আগত চর ঘুইঞ্চা গ্রামের জবেদা বেগম জানান, 'আমাগো এলাকায় এমুম অনুষ্টান কেউ কুনদিন করে নাই। আওয়ামী লীগ সরকার আমাগোরে জন্যে অনেককিছু করছে, বিএনপি গুলাগুলি কইরা ক্ষমতায় আইতে চায়। এইগ্লার বিরুদ্ধে বেটি মাইষেরও সজাগ থাকতে হইবো। এই অনুষ্টানে আইসা মেলাকিছু জানতে পারলাম।'
দৌলতপুর গ্রামের তরুণী ফাতেমা আক্তার জানান, মাদকসহ সামাজিক অপরাধ কমাতে ছোট থেকেই সচেতনতা গড়ে তুলতে হয়। এজন্য পরিবারের মায়েদের অনেক ভূমিকা রয়েছে। পাশাপাশি কিশোরী-তরুণীদের সচেতন থাকা জরুরি। নারী সমাবেশে এসে এসবের করণীয় বিষয়ে ব্যাপক ধারণা হলো।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments