দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সানজিদ রানা (৪৫) নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা এবং একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মীদের বিরুদ্ধে। শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চকদৌলতপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী সানজিদ রানার দাবি বিগত আওয়ামী লীগ আমলে তার ব্যবসার মাইক্রোবাসটি আওয়ামী লীগ নেতারা মাঝেমধ্যে ভাড়া নিতেন। এই অপরাধে একই এলাকার আকবর আলীর ছেলে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল জব্বার (৪২) তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার সন্ধ্যায় আব্দুল জব্বার ও তার সাঙ্গপাঙ্গরা তাকে ঘিরে ধরলে তিনি প্রাণভয়ে পালিয়ে যান। পরে রাত ১০টার দিকে জব্বারের নেতৃত্বে ১০-১২জন তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর শেষে মাইক্রোবাস এবং মোটরসাইকেলে আগুন জ¦াালিয়ে দেয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
তবে বিএনপি কর্মী আব্দুল জব্বার অভিযোগ অস্বীকার করে বলছেন সানজিদ চাকরি দেয়ার নাম করে এলাকার কিছু লোকের কাছ থেকে টাকা নিয়েছিল। পরে চাকরি না দেওয়ায় তিনি প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সানজিদ তাকে মারধর করে। এর জের ধরে স্থানীয় লোকজন রাতে সানজিদের বাড়িতে হামলা চালায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, চকদৌলতপুর গ্রামে একটি বাড়িতে কিছু লোকজন ইটপাটকেল মারে। বাড়িতে থাকা একটি নোয়া গাড়ী ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments