ডেস্ক রিপোর্ট: পাইওনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয় খুলনার সাবেক শিক্ষিকা রেখা সেন ইহলোক ত্যাগ করেছেন। মঙ্গলবার ( ১৩ আগস্ট ) ভোর ৫টা ২০ মিনিটে ঢাকার ইন্দিরা রোডস্থ তাঁর বড় ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার সয়স হয়েছিল ৭৮ বছর।
কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু আজ এতথ্য জানিয়েছেন।
জানাগেছে, মস্তিষ্কের রক্তক্ষরণ থেকে তিনি এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক বিকলাঙ্গতাজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর বড় ছেলে, বাচিক শিল্পী, প্রশিক্ষক ও মিডিয়া ব্যক্তিত্ব সাগর সেন এনটিভিতে কর্মরত। তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ আত্মীয়-পরিজন রেখে গেছেন।
আগামী রোববার (২৫ আগস্ট) তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: আজ ১৭ সেপ্টেম্বর, মহান শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসনের গণবিরোধী ও শিক্ষা সংকোচনমূলক নীতির বিরুদ্ধে রাজপথে প্রাণ দিয়েছিলেন এদেশের ছাত্ররা। শিক্ষার অধিকার প্র ...
সব মন্তব্য
No Comments