বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি এবং নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়ােজনীয় সংখ্যক শিক্ষক/কর্মকর্তা/কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
নতুন তফসিল অনুযায়ী, মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর, মনোয়নপত্র বাছাই ২৮ সেপ্টেম্বর, আপিল ২৮ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ৩০ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ২ অক্টোবর এবং ১৬ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এখন পর্যন্ত মোট ৫টি প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে, প্যানেলগুরোর নাম ও প্রার্থীদের বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
নির্বাচন পেছানোর সিদ্ধান্তের পর ক্যাম্পাসে বিভিন্ন মতামত ও প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রদলসহ ৫টি প্যানেল দাবি করেছে যে, নির্বাচনের পরিবেশ অনুকূলে নয় এবং 'লেভেল প্রেয়িং' নিশ্চিত করে নির্বাচন আয়ােজনের আহবান জানিয়েছেন।
অপরদিকে ছাত্র শিবির ২৫ সেপ্টেম্বর নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন।
এছাড়া শিক্ষক-কর্মকর্তাদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি প্রত্যাহার করে তারা রাকসু নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যােগে এক সংবাদ সম্মেলনে এই ষোষণা দেওয়া হয়।
নির্বাচনের তারিখ পরিবর্তনের ফলে ক্যাম্পাসে নতুন করে উত্তেজনা ও আলোচনা শুরু হয়েছে। শিক্ষার্থীরা আশা করেছেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ ...
স্টাফ রিপোর্টার: টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে আগামীকাল শনিবার, ১১ জুলাই চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত হতে পারে। শুক্রবার, ১ ...
চট্টগ্রাম অফিস: রাঙামাটিতে টানা ৫ দিনের ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার ৮ জুল ...
ডেস্ক রিপোর্ট: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)-এর ২০২৬ সালের বার্ষিক সমাবর্তন গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর লে মেরিডিয়ান, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তনে মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এ ...
সব মন্তব্য
No Comments