মো.পাভেল ইসলাম রাজশাহী: বিভাগীয় শহর রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা স্থাপনসহ তিন দফা দাবিতে রাজশাহীতে মানবববন্ধন হয়েছে। আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ।
সোমবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে এই মানববন্ধন করে।
এই মানববন্ধন কর্মসূচি থেকে রামেক হাসপাতালকে ১ হাজার ২০০ শয্যা থেকে তিন হাজার শয্যায় উন্নীত করা এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়া রাজশাহীতে সরকারি ওষুধ কারখানা স্থাপন এবং সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানানো হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।
সাবেক ছাত্রনেতা শফিকুজ্জামান শফিকের পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক ছাত্রনেতা মেরাজুল আলম মেরাজ, শাহারিয়ার সন্দেশ, কামরান হাফিজ, ফজলে রাব্বী বাদশা প্রমুখ।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments