শেরপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন দেশের জন্য জনগণের জন্য। দেশকে অর্থনিতিতে এগিয়ে নিয়ে গেছেন যাহা বিশ্ব দরবারে সবার জানা। তবে তিনি মাদকের বিরুদ্ধে কোন ছাড় নয় বলে জানিয়ে দিয়েছেন। সরকার মাদক বিরোধী অভিযানে কাউকে ছাড় দেয় না। আর রাজনিতিতে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীর কোন স্থান নেই বলেও বলেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সরকার বিরোধীরা-সরকারী দলীয় কিছু অসাধু রাজনৈতিক নেতার মাথায় কাঠাল ভেঙ্গে যাচ্ছে। এসব নেতারা বুঝেও না বুঝার ভান করছেন। কিন্তু তারা জানেনা রাজনৈতিক সিদ্ধান্তে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা কতটা কঠোর শেরপুরের মাদক সেবন ও মাদক ব্যবসায়ী এখন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হওয়ায় এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক, বরাবর লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। অভিযোগ পত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর জেলায় বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগের জেলা কমিটি মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি দিবে কেন্দ্রীয় কমিটি। সে হিসাবে শেরপুর জেলায় স্বেচ্ছাসেবকলীগের কমিটি নিয়ে রাজনৈতিক মাঠ এখন উত্তপ্ত ছাড়াও চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে একটাই আলোচনার ঝড় মাদক সেবন ও মাদক ব্যবসায়ী শ্রী অজয় চক্রবর্তী জয় এখন জেলায় সভাপতি প্রার্থী হয়েছেন। এই জয়ের হাতে ত্যাগী নেতা কর্মীরাও লাঞ্চিত হয়েছে বলে তার বিরুদ্ধে এলাকায় অভিযোগ রয়েছে। শেরপুর স্বেচ্ছাসেবকলীগের ত্যাগী নেতা কর্মীদের দাবী মাদক সেবন ও মাদক ব্যবসায়ী বাদে দলীয় যে কোন লোককে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্বাচিত করলে তাদের কোন আপত্তি নেই বলেও জানা যায়। এ বিষয়ে শ্রী অজয় চক্রবর্তী জয়ের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments