সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নের তুরুকভাগ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করেছে গ্রামবাসী।
শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে তুরুকভাগ তরুণ প্রজন্ম ও গ্রামবাসীর উদ্যোগে কয়েকশ মানুষের উপস্থিতিতে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় তুরুকভাগ জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল মান্নান চৌধুরীকে। আব্দুল মান্নান চৌধুরী গোলাপগঞ্জ উপজেলার রণকেলী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩৫ বছর ইমামতির সাথে যুক্ত ছিলেন, তুরুকভাগ জামে মসজিদে দীর্ঘ ৬ বছর ইমামতি শেষে তিনি অবসর গ্রহণ করেন।
অবসর গ্রহণের সময় রাজকীয় সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। এমন আয়োজন করায় তিনি গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় তাকে গ্রামবাসীর পক্ষ্য থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও হাদিয়া প্রদান করা হয়। রাজকীয় বেশে তুরুকভাগ জামে মসজিদ থেকে শোডাউনের মাধ্যমে তাকে তার নিজ বাড়িতে পৌছে দেন গ্রামের তরুণরা।
বরিশাল অফিস: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ। সোমবার (১৪ ...
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
সব মন্তব্য
No Comments