উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আঃ মালেক (৭১) কে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। এ সময় এই মুক্তিযোদ্ধাকে রক্ষা করতে আসলে তার ভাইয়ের বউ তাহমিনা আক্তার (৪৫) ভাইয়ের ছেলে সৈয়দ রনি (১৮) গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ বিষয়ে উজিরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর শনিবার সকাল দশটার সময় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আঃ মালেক পৈত্রিক সম্পত্তিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষ সৈয়দ আবুল কালাম মন্টু (৫০)এর নেতৃত্বে মিলি বেগম (৪৫), বকুলি বেগম ৪২, সৈয়দ হিমেল (২০),সৈয়দ হালিম (৫৫) সহ ১০-১২ জনের একটি দল মুক্তিযোদ্ধার উপর হামলা চালায়, এ সময় দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে হামলা করে গুরুতর যখম ও আহত করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে আরো দুজন গুরুতর জখম হন। স্থানীয়রা উদ্ধার কর উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। উজিপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে, মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত সৈয়দ আবুল কালাম মন্টুর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
সব মন্তব্য
No Comments