ডেস্ক রিপোর্ট: জামালপুর বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার মুল অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী বাবুকে আটক করা হয়েছে। আজ পঞ্চগড়ের চিলাহাটি থেকে তাকে আটক করেছে র্যাব। পঞ্চগড়ের এএসপি এসএম সিরাজুল হুদা এতথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এ জগন্য হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে হামলার শিকার হন তিনি।বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম রব্বানীর মৃত্যু হয়।
উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে গোলাম রব্বানী নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি। একইসঙ্গে একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন তিনি।
স্থানীয় সাংবাদিকরা জানান, ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন গোলাম রাব্বানি নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জামালপুর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments