স্টাফ রিপোর্টার ।। হত্যা,নির্যাতন-লাঞ্চনা ও নিপীড়নের অবসান চাই, জীবন ও কর্মস্থলে নিরাপত্তা চাই’-এমন জোরালো দাবি তুলেছে বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক পরিষদ। আজ ১ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষক নেতারা এ দাবি জানান। সম্প্রতি নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্চনা এবং সাভারে প্রভাষক উৎপল কুমার সরকারকে শিক্ষার্থী কর্তৃক হত্যার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকাল ৪ টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন,“আমরা নীতি ও আদর্শ এবং মানবিক মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীকে শিক্ষা দেই। কিন্তু সেই আমরাই নানাভাবে নিপীড়নের শিকার। আমাদের জীবনের নিরাপত্তা নেই, কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই। সারাদেশের শিক্ষক সমাজ আজ শঙ্কা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে সামনে দেশ ও শিক্ষায় ভয়াল অন্ধকার নেমে আসবে। আমরা তা চাই না।”
তিনি বলেন, “অবিলম্বে উৎপল কুমার সরকারের হত্যাকারীর বিচার করতে হবে। একই সাথে নড়াইলে স্বপন কুমার বিশ্বাসকে যারা অপমান, লাঞ্চনা ও জুতার মালা গলায় পরিয়েছে তাদের দ্রুত বিচার করে শাস্তির দাবি জানাচ্ছি।”
প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ মোহাম্মদ বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান, মোঃ আতিকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান, কেন্দ্রীয় সদস্য ইসমাইল হোসেন ও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম নটবর স্যার প্রমুখ।উপস্থিত ছিলেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কামরুজ্জামান, মনোজ বাড়ৈ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ইউনিট বাঁধনের নবীনবরণ ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান গতকাল ০৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস ...
ডেস্ক রিপোর্ট: ব্রিটিশ কাউন্সিল আয়োজিত ফেইমল্যাব অ্যাকাডেমি বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হয়েছেন লন্ডন স্কুল অব ইংলিশের শিক্ষার্থী হুমাইরা তাফসির সারা। রবিবার ৭ সেপ্টেম্বর রাজধানীর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ১৬ জন গবেষক পিএইচডি, ১৬ জন এমফিল এবং ১ জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এই ডিগ্রি প্রদান করা হয় ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্কাউটিং জনসেবার মনোভাব ও নেতৃত্বের গুণাবলি তৈরির মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগ করতে শেখায়। তিনি বলেন, কিভাবে জন ...
সব মন্তব্য
No Comments