ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় ৬ ঘন্টা ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সময় ভারত -বাংলাদেশের যাত্রী পারাপার বন্ধ থাকে। এতে তীব্র গরমে সীমাহিন দুর্ভোগে পড়ে প্রায় সাড়ে তিনশ যাত্রী। বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে হঠাৎ করে সার্ভারে জটিলতা দেখা দেয়ায় বন্ধ হয়ে পড়েছিল ইমিগ্রেশন এর কার্যক্রম। পড়ে বেলা সাড়ে ১২ টার দিকে সার্ভারের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় ফের যাত্রী পারাপার শুরু হয়।
আখাউড়া ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ছয়টায় ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার পাঁচ মিনিটি পর থেকে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা পারাপার করতে পারে নি। এ সময় ভারত থেকে আসা বাংলাদেশী যাত্রীরাও আটকা পড়েন।
জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, সার্ভারের কার্যক্রমটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমস্যার বিষয়টি উধ্বর্তন কৃর্তপক্ষকে জানানো হলে সমস্যা সমাধানের পর দুপুর সাড়ে ১২টার পর ফের ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক হয়। বর্তমানে দু’ দেশের যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments