নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ—এ মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফা দাবিনির্ভর লিফলেট বিতরণ কার্যক্রম চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এটিএম আব্দুল বারী ড্যানী বলেন, “এই দেশের মানুষ আজ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই বিএনপির চলমান আন্দোলনের মূল লক্ষ্য। বিএনপি ঘরে ঘরে গিয়ে মানুষের মাঝে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরছে।”
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এই বিএনপি নেতা আরও বলেন, “বিএনপি জনগণের দল। এই অবৈধ সরকারকে বিদায় দিয়ে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা রাজপথে আছি, থাকব।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহিদ আহমেদ আনসারী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান, জেলা উলামাদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বারহাট্টা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জামাল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদ তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক রঞ্জু, উপজেলা উলামাদলের সভাপতি মাহবুবুর রহমান কাজল ও সম্পাদক হাফেজ মো. ফয়জুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুরুল ইসলাম শেখ, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান খান চন্দন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এবং সদস্যসচিব তানভীর হাসান মুন্না প্রমুখ।
কর্মসূচি শেষে বিএনপি নেতারা দলের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।
নেত্রকোণা প্রতিনিধিঃ শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।নেত্রকোণায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ ...
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
সব মন্তব্য
No Comments