সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ সাংবাদিকতায় ও সাংগঠনিক দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২১ পেলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের জামালপুর প্রতিনিধি সাংবাদিক হাফিজ রায়হান সাদা।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ২১ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় ঢাকার বিজয়নগরের একটি হোটেলে এ অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অ্যাওয়ার্ড প্রদানের পূর্বে সাউথ এশিয়া সোস্যাল এডুকেশন ফাউন্ডেশন ও শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের আয়োজনে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমের হাত থেকে শেরে-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।
অনুষ্ঠানে শেরে-বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের মহাসচিব মোঃ আর কে রিপনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.শহীদুর রশীদ ভূইয়া, সাবেক তথ্য সচিব ও সংগঠনের প্রধান সৈয়দ মার্গুব মোর্শেদ প্রমুখ।
এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments