রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের ওপর সন্ত্রাসী হামলা,লাঞ্চনা ও কটুক্তির প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির উদ্যোগে বরিশালের বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১২ জুন রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মবিরতি ও মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু সাফায়েত মো. হাবিবুল ইসলাম,সহকারি অধ্যাপক মো. হারুন-অর-রশিদ,প্রভাষক পলাশ সাধু,প্রভাষক মো. হাফিজুর রহমান সিকদার,প্রভাষক শামীম হোসাইন,প্রভাষক আব্দুল কাদের,প্রভাষক পপি হালদার,প্রভাষক শামীম আহম্মদ,প্রভাষক নাসির উদ্দিন,প্রভাষক মো. রায়হান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় সোমবার দুপুরে বেশ গরম ছিল। পথ চলতে শরীর বেয়ে ঘাম ঝরছিল। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এদিন ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর ...
স্টাফ রিপোর্টার: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে পাঠানো ই-মেইলটি এখন ঢাকায় পৌঁছেছে। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ই-মেইলটি পাওয়ার পরপরই ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। সোমবার বিকেল ৩টা ৩৮ মিনিটে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু ...
স্টাফ রিপোর্টার: মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় দেশের ছয় বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বা ...
সব মন্তব্য
No Comments