ডেস্ক রিপোর্ট: ছারছীনার পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন এক বিবৃতিতে ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পাশকৃত ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৫ কে মুসলিম স্বার্থ বিরোধী, ষড়যন্ত্রমূলক, উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করে অবিলম্বে এই বিল বাতিল করার জোর দাবী জানিয়েছেন। তিনি বাংলাদেশ সরকারসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারকেও এ ব্যাপারে উগ্রহিন্দুত্ববাদী মোদী সরকারের উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন- প্রায় আটশত বছর যাবত মুসলমানরা ভারত শাসন করেছেন। কুতুব মিনার, তাজমহলসহ বিশ্বের বিস্ময় সৃষ্টিকারী অসংখ্য স্থাপনা স্থাপন করেছে। মসজিদ, মাদরাসা, ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় ও জন কল্যাণমূলক কাজ পরিচালনার জন্য ওয়াক্ফ করেছেন। লাখ লাখ একর সম্পত্তি ওয়াক্ফ করে গেছেন। সরকারী দলিল পত্রে তার প্রতিটির উল্লেখ না পাওয়া গেলেও শতাব্দির পর শতাব্দী ধরে ঐতিহাসিকভাবে এই সকল ভূসম্পত্তি উপরোক্ত উদ্দেশ্যে ব্যাবহৃত হয়ে আসছে। এর মধ্যে বাবরী মসজিদসহ বহু মসজিদ ও স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। জবর দখল করা হয়েছে। মুসলমানদের উৎক্ষাৎ করে আত্মসাৎ করা হয়েছে। এরপরও অবশিষ্ট ছিল মুসলিম ওয়াক্ফ আইন। মোদী সরকার ওয়াক্ফ সংশোধনী বিল-২০২৫ পাশ করে ভারত ভূমি থেকে মুসলমানদের ঐতিহ্য ধ্বংস করে তাদের নিমূল করার আইনি ব্যবস্থাও পাকাপোক্ত করে সামনে অগ্রসর হচ্ছে। ওয়াক্ফকৃত সম্পত্তি ধর্মীয় সম্পত্তি। ছলে বলে কৌশলে এ সম্পত্তি মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়ার জন্য চরম মুসলিম বিদ্বেষী মোদী সরকার পাশ করেছে ওয়াক্ফ সংশোধন বিল-২০২৫। এটা ইসলামী উম্মাহ কিছুতেই বরদশত করতে পারে না। এর বিরূপ প্রতিক্রিয়া সর্বত্রই দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এমনকি আমাদের প্রিয় বাংলাদেশেও। তাই আমরা দাবী জানাচ্ছি, এই বিল অবিলম্বে বাতিল করতে হবে। ভারতের ধর্মনিরপেক্ষ দলগুলো ও জনগণকেও এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা জোর আহ্বান জানাচ্ছি।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments