ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় চলন্ত বাস থেকে ফেলে একজন স্কুল শিক্ষককে হত্যার চেষ্টা করা হয়েছে। তাঁর পায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় বাস। বর্তমানে গুরুতর আহত অবস্থায় সেই শিক্ষক হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রহমত উল্লাহ নামে ঐ স্কুল শিক্ষককে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাসের হেলপার। এরপর তার পায়ের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয় বাস। এতে ওই শিক্ষকের পা, হাত ও মুখে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রহমত উল্লাহ নগরীর পাঁচলাইশ এলাকার হাবিবউল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আহত শিক্ষকের সহকর্মীরা জানান, রহমত উল্লাহ সদরঘাট এলাকার পিটিআই (প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট) প্রশিক্ষাণার্থী। অক্সিজেন এলাকার নিজ বাসা থেকে পিটিআই’ এ আসা যাওয়া করতেন। শনিবার সকালে অক্সিজেন এলাকা থেকে বাসে করে পিটিআই যাওয়ার জন্য ওই বাসে উঠেন। বাসের হেলপার ও চালক অতিরিক্ত ভাড়া আদায় করে। এ ঘটনার প্রতিবাদ করেন স্কুল শিক্ষক রহমত উল্লাহ। এ নিয়ে চালক ও হেলপারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তিনি স্টেশন রোডের বটতলি এলাকায় নেমে যেতে চাইলে তাকে নামতে না দিয়ে পুরাতন রেলস্টেশন এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর হেলপার ধাক্কা দিয়ে চলন্ত বাস থেকে ফেলে দেয়। তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে মেহেদিবাগস্থ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করে। রাতে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আহত স্কুল শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক-হেলপারকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments