পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস:
রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মো.তহুরুল ইসলাম(২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
সোমবার (২৮ আগস্ট) ভোর পোনে ৫টায় গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়ীয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক নামক এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মো.তহুরুল ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন দিয়ারমানিকচক গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব-৫।
র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় গোদাগাড়ী থানাধীন চরআষাঢ়িয়াদহ ইউনিয়নের দিয়ারমানিকচক গ্রাম এলাকায় মাদকের একটি বড় চালান মাদক কারবারী মো. তহুরুল ইসলাম এর বসত বাড়ীতে রেখে অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল নৌকা যোগে নদী পেরিয়ে সেখানে চালিয়ে বসতভিটার তিন ফিট মাটির নীচে পোতানো অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ মাদক কারবারী মো. তহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক কারবীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজুর করা হয়েছে বলেও জানান র্যাব।
ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘট ...
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
সব মন্তব্য
No Comments