বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে দিনা খাতুন(১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে এসিড নিক্ষেপ করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। দিনা ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে চলতি বছর রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রোববার(২১ নভেম্বর) বেলা সোয়া পাঁচটায় ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
এসিড নিক্ষেপকারীদের মধ্যে একজন মুহিন পাশ্ববর্তী দত্তপড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মুহিনের সহযোগিদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য বাড়ি থেকে প্রস্ততি নিচ্ছিলেন পরীক্ষার্থী দিনা। তাকে প্রায়শই বিরক্ত করত স্থানীয় বখাটে মুহিন ও তার সহযোগিরা। রোববার বিকেলে দিনা বাড়ির অদূরে প্রাইভেট পড়ে ফেরার সময় বখাটে মুহিন তার দুই সহযোগী নিয়ে মোটরসাইকেল দ্বারা দিনার পথরোধ করে। এসময় দিনা দাঁড়ানো মাত্রই বোতলে থাকা এসিড দিয়ে তার মুখ ঝলসে দেয় মুহিন। দিনা চিৎকার করলে তিনজন দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। এসময় স্থানীয়রা দিনাকে উদ্ধার করে ও বাড়ির লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন দিনাকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে আটটায় অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, ঘটনার পর থেকে পুলিশ এসিড নিক্ষেপকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে, তবে পরিবারের সদস্যরা ভিকটিমকে নিয়ে হাসপাতালে অবস্থান করায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ভিকটিমের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নেয়া হচ্ছে। এসিড নিক্ষেপকারীদের ধরতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ জন হজযাত্রী। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৪টি ফ্লাইটে তাঁরা সৌদি পৌঁছান। সোমবার ১১ মে দিবাগত রাত ২টা ৫৯ মিনি ...
ডেস্ক রিপোর্ট: জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।আজ নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ও ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
সব মন্তব্য
No Comments