স্টাফ রিপোটার: বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ আজ অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ অক্টোবর শনিবার বিকেলে পুরানা পল্টন মোড়ে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ্ আলম এর সভাপত্বিতে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ এর সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম ইমাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা আমেনা বেগম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সারাবিশ্বে জ্বালানী তেলের দাম কমলেও বাংলাদেশে জ্বালানী তেলের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়া অযৌক্তিক ও গণবিরোধী। সরকার দাম না কমিয়ে উল্টো বাড়িয়ে দেওয়ার দরুন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম লাগামহীনভাবে বেড়ে গেছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি। ক্ষমতা ধরে রাখতে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। জনগণের প্রতি সরকার এর কোন দায় নেই। হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ বিদ্যুৎ খাতে ব্যায় হলেও সারাদেশে লোডশেডিং এ বিপর্যস্ত জনগণ। জ্বালানী খাতের দুর্নীতি ও ভুলনীতির সাথে জড়িতদের একদিন শাস্তির কাঠগোড়ায় দাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে কমরেড মোহাম্মদ শাহ্ আলম বলেন, এই সরকার লুটেরাদের এবং ব্যবসায়ীদের পাহারাদার। তিনি আরো বলেন জনগণের স্বার্থের বিপরীতে কোন সরকারে ক্ষমতায় বেশিদিন টিকে থাকতে পারেনি, এই সরকারও পারবেনা। বিদ্যুতের মূল্যবৃদ্ধি সরকারের গণবিরোধী ও দায়িত্বহীন আচরণের বহিঃপ্রকাশ। এর প্রভাব ইতিমধ্যে কৃষি, শিল্প, সেবাখাত সহ দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। সরকার যে অর্থনীতিতে দেশ পরিচালনা করছে তা গণবিরোধী। তিনি লুটেরা অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতির বিকল্প গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে আহবান জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments