মোংলা থেকে মো. নূর আলমঃ তিন ফসলি কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের পরিকল্পনা দেশের চলমান উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করবে। কৃষিজমি, নদ-নদী, বনভূমি-জলাশয় ও পাহাড় এবং জীবৈচিত্র নষ্ট করে উন্নয়ন কর্মকান্ড আবশ্যক ও টেকসই কোনটাই না। জনবান্ধব ও পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে বাণীশান্তা বাজাওে মোংলা বন্দর কর্তৃক কৃষিজমি নষ্ট করে বালু ভরাটের সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাপা কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল একথা বলেন।
বৃহস্পতিবার বিকেল তিনটায় অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন বাপা মোংলা ও সুন্দরবন অঞ্চলের আহবায়ক মো. নূর আলম শেখ। জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাণীশান্তা ইউপি চেয়ারম্যান সুদেব রায়, যুব বাপা’র কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান নূরতাজ আলম, বাণীশান্তা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল রপ্তান, সিপিবি খুলনা জেলার সাধারণ সম্পাদক এ্যাডঃ রুহুল আমীন, কৃষক নেতা কিশোর রায়, বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সঞ্জীব দাস, ইউপি সদস্য ফিরোজ আলম খান, সত্যজিৎ গাইন, বিশ্বজিৎ মন্ডল, সোহেল পাটোয়ারি, বিজন বিহারী মন্ডল মহিউদ্দিন খান আবেদ প্রমূখ। জনসভায় বাণীশান্তা ইউনিয়ন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন তিন ফসলি কৃষিজমি উপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা চলে। তাই জীবন দেবো তারপরেও কৃষিজমিতে বালু ফেলতে দেবো না। জনসভায় বাণীশান্তা ইউনিয়নের সহস্রাধিক কৃষক উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments