জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে
ডেস্ক রিপোর্ট: রমজান সামনে রেখে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার বদ্ধপরিকর।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দাবি করেন, বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তিনি বলেন, কোনো খাতে অনাচার বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা হলে সরকার তা কঠোরভাবে মোকাবিলা করবে।
পবিত্র মাহে রমজান শুরু হওয়ার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এই মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে নেওয়া অনৈতিক। তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আহ্বান জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে না যায়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।
সরকারের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—সব শ্রেণির ব্যবসায়ীর সঙ্গে সমন্বয় করেই বাজার ব্যবস্থাপনা করা হবে। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থও সুরক্ষিত রাখা হবে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে সরকার ব্যবসায়ী মহলের পরামর্শ ও অভিযোগ গ্রহণে প্রস্তুত বলেও জানান তিনি।
ভাষণের শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য। ক্রেতা-বিক্রেতা—সব পক্ষের স্বার্থ রক্ষা করে একটি ন্যায্য বাজারব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন তিনি।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments